মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মামলায় আবার সময় পেলেন খালেদা জিয়া

news-image

আদালত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় আবার সময় মঞ্জুর করেছে আদালত। আগামী ২৫ এপ্রিল খালেদাকে আদালতে হাজির হতে বলেছেন বিচারক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

এর আগে সোমবার সবগুলো মামলায় খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ আলম। আবেদনে তারা বলেন, তিনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেনি। তাই সুস্থ হলেই তিনি আদালতে উপস্থিত হবেন। তাই তার উপস্থিতির জন্য কমপক্ষে এক মাসের সময় প্রয়োজন। এছাড়া রাষ্ট্রদ্রোহ এবং নাশকতার দুটি মামলার কার্যক্রম ইতোমধ্যে স্থগিত করেছে হাইকোর্ট।

এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, হাইকোর্ট তিনটি মামলা স্থগিত করেছে। অপর মামলাগুলো চলতে বাধা নেই।

শুনানি শেষে বিচারক বলেন, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সময় দিলাম। ওইদিন তিনটি মামলার স্থগিতাদেশ দাখিল করবেন। ব্যর্থ হলে ওইদিন চার্জগঠন করা হবে।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।

হত্যা ও নাশকতার ১০ মামলার মধ্যে দারুস সালাম থানা আটটি ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যান। ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

জটিলতায় থমকে ৩ হাজার ৪০ ফ্ল্যাট নির্মাণ

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ইরান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?