মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব : বিজেপি নেতা

news-image

নিউজ ডেস্ক : রামনবমীর মিছিলে অস্ত্রের আস্ফালনের সমালোচনাকারীদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি’র এক নেতা।

শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ এ হুমকি দেন। খবর আনন্দবাজার’র।

ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বেদিতে মালা দিতে গিয়ে দিলীপ বলেন, ‘রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরনো হবেই। যাদের তা সহ্য হচ্ছে না, তাদের জন্য বেনাপোল, পেট্রাপোল ও ওয়াঘা সীমান্ত (স্থলবন্দর) খোলা রয়েছে।’

আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘নিজেরা না গেলে লাথি মেরে পাঠিয়ে দেব। দিদির পুলিশ যতই কেস করুক, এখানে বাবর-তালিবানের রাজত্ব চলবে না। রাম রাজত্ব চলবে।’

কেন বাংলাদেশে পাঠানো হবে এমন প্রশ্নে দিলীপ বলেন, ‘এই দিদি (মমতা) মৌলবাদীদের দমন করতে পারছেন না, ওই দিদি (শেখ হাসিনা) তা পেরেছেন। তাই সেখানে পাঠানোর কথা বলেছি।’

বিজেপি’র এই নেতা এমন সময় এ ধরনের মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত অবস্থান করছেন। তিনি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পুনর্ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

জটিলতায় থমকে ৩ হাজার ৪০ ফ্ল্যাট নির্মাণ

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ইরান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান