,

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকদের বিরুদ্ধে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রোহতকের দাতুর গ্রামে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। নিগৃহীতার অভিযোগ, তাকে গত এক বছর ধরে লাগাতার ধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ করেছে তারই মায়ের তিন অবৈধ প্রেমিক।

দ্বাদশ শ্রেণির ছাত্রীটি আরও জানিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে তার উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে তার মায়ের তিন প্রেমিক। ছাত্রীটি নাকি তার মা ও ওই তিন অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তারপর থেকেই ওই নাবালিকাকে নিয়মিত ধর্ষণ করত তিন অভিযুক্ত। সম্প্রতি দেশটির মহিলা পুলিশ কর্মীদের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী৷ মায়ের সামনেই তাকে বারবার ধর্ষণ করা হত, পুলিশকে এমনটাই জানিয়েছে নিগৃহীতা।

হিন্দুস্তান টাইমস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধর্ষণের পর আক্রান্ত ছাত্রীর ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত তিন ব্যক্তি। পুলিশের কাছে মুখ খুললে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করারও হুমকি দেয় দুষ্কৃতীরা৷ সেই ভয়েই এতদিন মুখ বুজে ছিল ওই নাবালিকা। কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ছাত্রীটি৷ মা তাকে নিয়মিত খুনের হুমকিও দিত বলে পুলিশকে জানিয়েছে আক্রান্ত কিশোরী৷

মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর গরিমা জানিয়েছেন, নিগৃহীতার বয়ান রেকর্ড করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে রামভগত, দীনেশ ও কামাল নামের তিন ব্যক্তিকেই আটক করেছে পুলিশ৷ আটক করা হয়েছে অভিযোগকারীর মাকেও৷ অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হবে। অভিযোগকারীর মেডিকেল পরীক্ষার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে