মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যে ইভানকা ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার সকালে সিরিয়ার ইদলিব প্রদেশে নৃশংস রাসায়নিক হামলা দেখে নিজেকে সামলাতে পারেন নি যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প। ইনসাইডারের মতে, সিরিয়াতে বাশার আল আসাদ সরকারের বিমান ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করেছেন ইভানকা।

এই প্রতিবেদনে আরো বলা হয়, সিরিয়ার সংঘর্ষে ট্রাম্পের হঠাৎ মোড় ঘুরানোর পেছনে ছিলেন স্বয়ং ইভানকা। মারাত্মক সারিন গ্যাসের কবলে পড়ে অসহায় নাগরিক ও ছোট ছোট শিশুদের মৃত্যুর দৃশ্য বিশ্বব্যাপী গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ট্রাম্প যেখান থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিল সেই বিমান ঘাঁটির ওপর ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। সারিন গ্যাসের প্রভাবে শিশুসহ ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন।

ট্রাম্প পরিবারের সঙ্গে সম্পৃক্ত এক নির্ভরযোগ্য সূত্র জানান, হঠাৎ করে সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে ইভানকা বাবাকে নিজের মতামত জানিয়েছিলেন এবং উৎসাহ দিয়েছেন। ইভানকা এই বিষয়ে তার বাবার ওপর অনেক প্রভাব খাটিয়েছেন। আসাদ সরকারের ওপর অতি সত্বর কোন পদক্ষেপ নেয়া উচিত, উপদেষ্টা হিসেবে তিনি ট্রাম্পকে এই পরামর্শ দিয়েছেন।

সিরিয়ায় রাসায়নিক হামলার পর ইভানকা সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। টুইটারে তিনি বলেন, অসহায় শিশুদের এই ছবিগুলো অনেক কষ্টের ও এগুলো আমাকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্প বলেন, সুন্দর সুন্দর শিশুদের ওপর নৃশংস হামলা সহ্য করা যায় না।

এদিকে সিরিয়াতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর ইভানকা তার বাবার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের অপরাধকে প্রত্যাখান করা মানবতার প্রতি অপমান। আমি আমার বাবার এই পদক্ষেপে গর্ববোধ করছি। ইভানকা এবং তার পরিবার বর্তমানে ফ্লোরিডাতে অবস্থান করছেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তা করছেন। সূত্র: ডেইলি স্টার.ইউকে

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী