,

আবারও ‘বিশ্বসেরা’ কর্মক্ষেত্র গুগল

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ষষ্টবারের মতো বিশ্ব সেরা কর্মক্ষেত্রের খেতাব পেলো মার্কিন প্রতিষ্ঠান গুগল। কর্মক্ষেত্রে কর্মীদের নানা সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ফরচুন ম্যাগাজিন। আর এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।

কর্মীদের পিতৃত্বকালীন ছুটি, নতুন বাবাদের ৫০০ ডলার প্রদান, রাতে থাকার সুব্যবস্থা, ফ্রি মেডিকেল সুবিধাসহ মানসিক প্রশান্তির জন্য বিশ্রামাগার, লাইব্রেরি ও খেলার ব্যবস্থা, বিনামূল্যে খাবার, সেলুন, লন্ড্রি সুবিধার মতো সুষ্ঠু কাজের পরিবেশের ক্ষেত্রে অভিনব পদক্ষেপের জন্য বরাবরই প্রশংসিত হয়ে আসছে গুগল।

শুধু কাজেই নয়, কর্মীদের উন্নয়নও বিশ্বাস করে গুগল। তাই কর্মীদের পছন্দ অনুযায়ী প্রকল্পে কাজ করতে দেওয়া, অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাসহ নানা ভাবে উৎসাহ দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি।

তাইতো ৮০ ভাগ গুগলার্স তাদের কর্মক্ষেত্রকে ‘নিরাপদ ও সমেত’ হিসেবে অভিহিত করেছে। গুগল টানা ছয়বার এ ক্ষেত্রে বিশ্বের সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হলেও প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে ১১ বছরে মোট আটবার এ শীর্ষস্থান অধিকার করল।

এ তালিকায় থাকা সেরা ১০টি প্রতিষ্ঠান হলো ১. গুগল, ২. ওয়েগম্যানস ফুড মার্কেটস, ৩. দ্য বোস্টন কনসাল্টিং গ্রুপ, ৪. বেয়ার্ড, ৫. এডওয়ার্ড জনস, ৬. জেনেনটেক, ৭. আলটিমেট সফটওয়্যার, ৮. সেলসফোর্স, ৯. অ্যাকুইটি ইনসুরেন্স, ১০. কুইকেন লোনস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে