বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাম মন্দির নির্মাণে বিরোধিতা করলে শিরশ্ছেদ’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদের বিজেপি আইনপ্রণেতা রাজা সিং হুংকার ছেড়েছেন, ‘যারা রাম মন্দির নির্মাণে বিরোধিতা করবে, তাদের শিরশ্ছেদ করা হবে।’

১৯৯২ সালে অযোধার বাবরি মসজিদ ধ্বংস করার পর সেখানে রাম মন্দির নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে হিন্দুরা।

ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাম মন্দির নির্মাণে নানামুখী তৎপরতা চালিয়ে আসছে কট্টরপন্থি হিন্দু সম্প্রদায়।

হায়দরাবাদের এমএলএ রাজা সিং রোববার এক অনুষ্ঠানে বলেছেন, ‘যারা বলে থাকেন রাম মন্দির নির্মাণ হলে ভয়ংকর ফল ভোগ করতে হবে, আমরা তাদের জন্য আপেক্ষা করছি এবং তাদের উদ্দেশে বলছি, আমরা তোমাদের শিরশ্ছেদ করতে পারি।’

শনিবার ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী রাম মন্দিরের পক্ষে তার শক্তিশালী অবস্থানের ঘোষণা দিতে গিয়ে বলেন, রাম মন্দিরের জন্য জেল খাটতে হলে, এমন কি জীবন দিতে হলেও আমি তাতে প্রস্তত।

একই ধরনের উগ্রতাবাদী বক্তব্য এর আগেও দিয়েছেন রাজা সিং। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন, গাভি রক্ষায় তিনি ও তার সম-মনা সহকর্মীরা কাউকে খুন করতেও প্রস্তুত। ওই বছর সেপ্টেম্বর মাসে নয়ডার পাশে দাদরিতে বাড়িতে গরুর মাংস রাখার অভিযোগে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে হত্যা করে বিশৃঙ্খল হিন্দুত্ববাদীরা।

মোহাম্মদ আখলাকের হত্যাকে সমর্থন করে তখন তিনি বলেছিলেন, ‘তেলেঙ্গানায়ও আমরা দাদরির মতো ঘটনার জন্য তাদের সতর্ক করেছিলাম। গাভি রক্ষার জন্য আমরা যেমন প্রাণ দিতে পারি, তেমনি প্রাণ নিতেও পারি।’

ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাম মন্দির নির্মাণের পথে সব বাধা দূর করে শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে। এখন আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ