,

২ এপ্রিল জাতীয় ঐক্যজোটের ঘোষণা দেবেন এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ এপ্রিল জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় ঐক্যজোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দলটির চেয়ারম্যান ও জোট প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপার নির্ভরযোগ্য সূত্র বিষয়টি বিবার্তাকে নিশ্চিত করেছেন।

বিগত দুই মাস এ জোটকে কার্যকর করার জন্য বিভিন্ন দলের সাথে দফায় দফায় বৈঠক করেছেন জাপার শীর্ষনেতারা। জোট করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ার পর নিবন্ধিত দলসহ কয়েকটি নামসর্বস্ব দলের জাতীয় ঐক্যে যোগ দেয়ার কথা শোন গেলে দলের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এতে জোট গঠন নিয়ে কিছুটা হোচট খায় দলটি।

পরবর্তীতে জোটের গঠন প্রক্রিয়া পরিবর্তন করলে আবারো আশার আলো দেখে জাতীয় ঐক্যজোট। এ প্রক্রিয়ায় ছোট ছোট দল এই জোটের নেতা হওয়ার সুযোগ থাকছে না।

এর অংশ হিসেবে ৩৪টি ইসলামী দল নিয়ে ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠন করা হয় জাতীয় ইসলামী মহাজোট। যেখানে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও উপস্থিত ছিলেন। ছোট ছোট আরো ৩০টি দল নিয়ে আরেকটি মোর্চা হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। এছাড়া নিবন্ধিত দলগুলোর প্রধানরাও জোটের শীর্ষনেতা হিসেবে বিবেচিত হবেন।

জাতীয় ঐক্যজোটকে কার্যকর করার জন্য জোটের সমন্বয়কারী সুনীল শুভ রায়, সহকারী সমন্বয়কারী মুশফিকুর রহমান এবং জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ইতোমধ্যে সম্ভাব্য জোটে অন্তর্ভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে জোটের পরিধি এবং এর ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অবহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে