,

খালেদা জিয়ার দুই মামলা স্থগিত

news-image

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

মামলা দুটিতে অভিযোগপত্র আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন।

একই সঙ্গে এ দুই মামলায় অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে রুল জারি করা হয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। এসময় তার সঙ্গে ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল জানান, মামলা দুটির কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানানো হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুস-সালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউ ভিশনের দুটি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই বছরের ১০ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় পৃথক দুটি মামলা করে। পরে গত বছরের ১২ ও ১৪ মে এ মামলা দুটিতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত বছরের ১০ আগস্ট মামলা দুটিতে অভিযোগ আমলে নেন বিচারিক আদালত। আর এ অভিযোগপত্রের বিষয়ে শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে