যোগীর রাজ্যেই না খেতে পেয়ে মরল দেড় শ গরু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যখন গোরক্ষার নামে তাণ্ডব চলছে, বিভিন্নস্থানে মুসলিম নাগরিকদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে তখনই গরুর প্রতি অযত্ন অবহেলার এক করুণ চিত্র দেখা গেছে। উত্তর প্রদেশের কানপুরের ১২৮ বছরের পুরনো এক গোশালায় অনাহার ও অপুষ্টিতে গত পাঁচ মাসে ১৫২টি গরু মারা গেছে।

সম্প্রতি উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী দল বিজেপির জয়ের পর যোগী আদিত্যনাথকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি গরু জবাই কার্যত নিষিদ্ধ করেন।

হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির অন্যতম বৃহৎ এ গরু আশ্রয়কেন্দ্রে প্রায় ৫৪০টি গরু রয়েছে। রাস্তা থেকে অসুস্থ গরু উদ্ধার করে এখানে নিয়ে এসে দেখাশোনা করা হয়। গরুগুলোর দেখভালের জন্য একটি সোসাইটি রয়েছে। এই সোসাইটির অধীনে প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। অভিযোগ উঠেছে, সোসাইটির অবহেলার কারণে গরু মারা যাচ্ছে।

গত সপ্তাহেই ৪টি গরু মারা গেছে। ডাক্তাররা বলছেন, গরুগুলো না খেতে পেয়ে মারা গেছে। অযত্ন-অবহেলায় গরুর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করছে।

সোসাইটির একজন প্রবীণ সদস্য জানান, ‘গরুদের দেখাশোনার জন্য প্রচুর অর্থ আসে এই সোসাইটিতে। অথচ এত টাকা আসা সত্ত্বেও গরুগুলোকে ঠিকমতো খেতে দেওয়া হয় না। তাহলে এই টাকা যায় কোথায়? এটা তদন্ত করে দেখা দরকার। ‘

তবে এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সোসাইটির জেনারেল সেক্রেটারি শ্যামজি অরোরা। তিনি জানান, প্রতিদিনই ডাক্তার আসেন গরুগুলো দেখতে। তা ছাড়া গরু দেখাশোনার জন্য আটজনের একটি বিশেষ দল রয়েছে। এতকিছু সত্ত্বেও এতগুলো গরুর মৃত্যু কিভাবে হলো তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন