সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে হচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : এবার বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। স্টেডিয়াম সংস্কারের কাজ চলায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুরে হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া সফরের আগেই এ সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, সূচি নির্ধারিত হলেই ভেন্যু নির্দিষ্ট করা হবে। পাকিস্তান বাংলাদেশ সিরিজের ভেন্যু মিরপুর শেরে বাংলা নয়, এটা নিশ্চিত।

যদিও শেরে-ই-বাংলা স্টেডিয়াম সংস্কার জরুরি ছিলো এমন নয়। তবে ড্রেনেজ ব্যবস্থায় কিছুটা সমস্যা ছিলো। মাটির উপরিভাগ শক্ত হয়ে পড়ায় বৃষ্টির পানি সরতে দেরি হচ্ছিলো। দ্রুতই নতুন মাটি বসানো হবে। লাগানো হবে ঘাস।

জুন-জুলাইয়ের মধ্যে এসব কাজই শেষ হবে। তবে ঘাস বড় হওয়ার জন্য সময় দিতে হবে আরও বেশ কিছুদিন। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু মাঠ প্রস্তুত না হওয়ায় অন্য ভেন্যুতে হবে সিরিজ।

পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়া আসবে। তার আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে। সবশেষ গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ হয় হোম অব ক্রিকেটে। নতুনরূপ পাওয়া শের-ই-বাংলা আবারো মাতবে আন্তর্জাতিক ব্যস্ততায়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন