বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মর্যাদা হারাবে লন্ডন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইউরো গ্রুপের প্রেসিডেন্ট ইরন ডিজসেলব্লোয়েম বলেছেন, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইউরোপের আর্থিক প্রাণকেন্দ্রের মর্যাদা হারাতে পারে লন্ডন। বার্লিনে ইউরো গ্রুপের ১৯টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের আইন ও নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন আসছে। আর্থিক সেবা প্রদানে ইউরোপের প্রাণকেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রাখা লন্ডনের জন্য কষ্টকর হয়ে পড়বে।

গত বছরের জুনে ইইউ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেনবাসী। ২০১৯ সাল নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বর্তমান দৃশ্যপটে অনেক পরিবর্তন সাধিত হবে। বর্তমানে লন্ডনে অবস্থানরত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় জোটের অভিন্ন বাজারে প্রবেশ করতে পারে। তবে আগামী দিনগুলোয় এ প্রবেশাধিকার অব্যাহত থাকবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

লন্ডনের আর্থিক খাত ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় এরই মধ্যে বিকল্প পথ খুঁজতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তবে ব্রিটেন জানায়, ব্রেক্সিটের পরও জোটের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করবে দেশটি। ব্রেক্সিটের প্রভাবে আর্থিক খাতের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা রোধ করতে লন্ডন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিজসেলব্লোয়েম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ