বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে পদত্যাগের অনুরোধ!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আমি এখন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে পদত্যাগের অনুরোধ জানাচ্ছি।’শনিবার নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠকের পর চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর এমনটিই বললেন অনুষ্ঠান সঞ্চালক। এত বড় স্পর্ধা! তার।

আসলে আক্ষরিক অর্থে নয়, এ অবস্থার সৃষ্টি হয়ে ছিল সঞ্চালকের ভাষার ভুল ব্যবহারে। তার এই আহ্বানের সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে।

এদিন দুপুরে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে দুই নেতার একান্ত বৈঠকের পর দ্বিপাক্ষিক বৈঠক হয় দুদেশের মধ্যে। এতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

এরপর দোতলায় বলরুমে এসে মঞ্চে দাঁড়ান তারা। এ সময় দুপক্ষের চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়। সমঝোতা স্মারক সইয়ের পর সঞ্চালক বলেন- ‘may I request two Prime Ministers to step down.’

ইংরেজি এই বাক্যের অর্থ হচ্ছে- ‘আমি দুই প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার অনুরোধ করছি।’ তার এই ঘোষণার পর বলরুমে উপস্থিত দুই দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের পাশাপাশি হাসিনা ও মোদি দুজনই হেসে ওঠেন।

অনুষ্ঠান সূচি অনুযায়ী সমঝোতা স্মারক সইয়ের পর ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচনের কথা ছিল। তখন ভুল শুধরে সঞ্চালক বলেন, আসলে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন করতে দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নামার অনুরোধ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ