বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাক্কায় বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাক্কায় বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি জানায়, খুব সম্ভবত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী শনিবার ইউফ্রেতিস নদীর দক্ষিণ তীরে অবস্থিত হানিদা এলাকায় ওই হামলা চালায়।

রাক্কা থেকে এলাকাটি প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে।সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শক্তঘাঁটি রাক্কা।আইএসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেখানে নিয়মিত বিমান হামলা চালায়।

এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।

এ জাতীয় আরও খবর