সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনকে গাধা উপহার দিচ্ছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইকনমিক করিডর বানাতে চীন প্রায় ৫০০০ কোটি টাকা খরচ করছে। এর বদলে পাকিস্তানের সেরকম কিছুই দেয়ার মতো সামর্থ্য নেই। তবে প্রতিবেশী দেশ চীনের জন্য সব কিছু করতে রাজি আছে পাকিস্তান। তাই এবার বেইজিংকে উপহার দিতে গাধাপালন করার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।

পাকিস্তানের ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, খাইবার-পাখতুনখাওয়া সরকার শিগগিরই এই সংক্রান্ত একটি প্রজেক্ট শুরু করতে চলেছে। যাতে গাধার সংখ্যা বৃদ্ধি করা যায়। কারণ গাধার গোপনাঙ্গ থেকে এক ধরনের নিঃসৃত পদার্থ থেকে ওষুধ তৈরি করে চীন। তাই এর দাম অনেক বেশি। এতদিন চীনকে গাধা রপ্তানি করত নাইজার ও বুরকিনা ফাসো। কিন্তু সেদেশে প্রাণি রপ্তানি নিষিদ্ধ হয়ে যাওয়ায় চীনে আরও বেশি দাম বেড়েছে গাধার।

১০০ কোটি খরচে শুরু হচ্ছে এই ‘Khyber-Pakhtunkhwa-China Sustainable Donkey Development Programme’। এতে পাকিস্তানের প্রচুর টাকা লাভ হয়ে বলেও আশা করা হচ্ছে। গাধা পালনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই প্রকল্পের আওতায়।

চীনের একটি সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, সেদেশে গাধার সংখ্যা ১১ মিলিয়ন থেকে হঠাৎ কমে ৬ মিলিয়ন হয়ে গিয়েছে। ২০১৬ সালে পাকিস্তানকে ৮০০০০ গাধা পাঠিয়েছে নাইজার। কিন্তু বর্তমানে সেখানে পরিবেশগত সমস্যার কারণে গাধার পালন করা যাচ্ছে না। ফলে দুই দেশই গাধা রপ্তানি করা বন্ধ করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট