,

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ফেরার দিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪দল। এমনটি জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মো. নাসিম। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, দেশপ্রেমিক হিসেবে শেখ হাসিনা যেসব পদক্ষেপ নেবেন, তা দেশের স্বার্থ রক্ষার জন্যই নেবেন। তিনি যে পদপে গ্রহণ করবেন, ১৪ দলীয় জোট তার সঙ্গে আছে, থাকবে। ভারত সফর শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রীকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে।

তিনি বলেন, বর্তমান সফরেও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রয়েছে ১৪ দলের। অতীতে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো চুক্তি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে করেননি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি ও তাদের দোসররা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। ১৯৯৬ সাল থেকে ২০০১, এরপর ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন। এ সময় শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন তা দেশের স্বার্থ রক্ষা করেই করেছেন।

তিনি আরো বলেন, বিএনপিসহ সবাইকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার শাসনামলে কোনো চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুন্ন হয়েছে দেখাতে পারলে আমরা সমোচলনা গ্রহণ করবো। অতীতে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো চুক্তি প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে করেননি। সেই আলোকে বলতে পারি এবারও দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে তিনি ভারতের সঙ্গে আমাদের আমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করবেন।

জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, আনিসুর রহমান মল্লিক, খালিদ মাহমুদ চৌধুরী, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ডা. শহীদুল্লাহ শিকদার, ইসমাইল হোসেন, রেজাউর রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে