সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের শান্তির দূত হচ্ছেন মালালা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তির দূত হচ্ছেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই।

জাতিসংঘ মহাসচিবের তরফে কোনো বিশ্ব নাগরিকের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হয় তাকে শান্তির দূত হিসেবে ঘোষণার মধ্য দিয়ে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ১৯ বছর বয়সি মালালা ইউসুফজাই বিশ্বজুড়ে মেয়েদের শিক্ষার তাগিদ সম্পর্কে সবাইকে অবহিত করতে পেরেছেন।

সোমবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে শান্তির দূত হিসেবে ঘোষণা করা হবে। এ দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও যারা বিশ্বে মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন, এমন কিছু প্রতিনিধির সঙ্গে মালালার কথোপকথন হবে।

২০১৪ সালে বিশ্বের সর্বকনিষ্ট ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার গ্রহণ করেন মালালা। এবার তিনি জাতিসংঘের সবচেয়ে কম বয়সি শান্তির দূত হচ্ছেন।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারী ও কন্যা শিশুদের শিক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়ে প্রচার চালানোয় পাকিস্তান তালেবান তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া। সুস্থ হওয়ার পর ২০১৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন