বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা চুক্তি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা : বিএনপি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক বা চুক্তিতে স্বাক্ষর করাকে দেশের মানুষের সাথে ‘চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।

প্রতিরক্ষা চুক্তিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার প্রক্রিয়া হিসেবেও উল্লেখ করেছে দলটির।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি সবসময় প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। তবে মনে হয়েছে, হয়তো দেশ ও দেশের মানুষের কথা দৃঢ়ভাবে হলেও চিন্তা করে প্রধানমন্ত্রী প্রতিরক্ষার বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তিতে সই করবেন না। কিন্তু জনগণকে অন্ধকারে রেখে, কোনো কিছু না জানিয়ে তিনি (প্রধানমন্ত্রী) ২২টি চুক্তি এবং ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মধ্যে প্রতিরক্ষা বিষয়ে দু’টি সমঝোতা স্মারক সই হয়েছে। বিএনপি মনে করে, এতে দেশ ও দেশের জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

রিজভী বলেন, ‘প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক বা চুক্তিতে সই করার পূর্বে জনগণকে একটি শব্দও অবহিত না করা গভীর ষড়যন্ত্রের অংশ। কারণ, পার্শ্ববর্তী এই দেশটি (ভারত) বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেয় না। তারা শুধু রক্ষা করতে চায় এ দেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে, যারা এখন জোর করে ক্ষমতায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই যে তাদের অশুভ ইচ্ছা একটি দলকে ক্ষমতায় রাখা; বিএনপি সেটারই প্রতিফলন দেখতে পাচ্ছে। এখন প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারতের কাছে উন্মোচন করে দেয়া হলো। অর্থাৎ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব বিপন্ন করার প্রক্রিয়া হলো এই প্রতিরক্ষা চুক্তি।’

প্রতিরক্ষা চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ