সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে হলুদ জ্বরে দুই শতাধিক মানুষের মৃত্যু

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেই অধিকাংশ লোক মারা যায়। শুক্রবার ব্রাজিল সরকার একথা জানায়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রাজিলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত হলুদ জ্বরে ২০২ জন মারা গেছে। তাদের মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে ১৪৮ জন মারা গেছে। স্পিরিতো সান্তো, সাও পাউলো ও রিও ডি জানেরিওতেও হলুদ জ্বরে মৃত্যুর ঘটনা ঘটে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই জ্বর মোকাবেলায় দেশটির কর্তৃপক্ষ দুই কোটির বেশি প্রতিষেধক বিতরণ করেছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই