সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মিনিট শুধু হাসলেন আর হাসলেন দুই প্রধানমন্ত্রী, কিন্তু কেন?

news-image

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী রীতিমতো অট্টহাসিতে ফেটে পড়লেন। পুরো এক মিনিট ধরে তারা শুধু হাসলেন আর হাসলেন। কেন হাসলেন?

প্রধানমন্ত্রী শেষ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিয় বৈঠক শেষে যৌথ বিবৃতির প্রস্তুতি নেন তারা। দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ২২টি চুক্তিসহ সমঝোতা স্মারক সই হয়েছে। দুজনই মঞ্চে উঠেছেন আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য। প্রেসের সামনে গুরুত্বপূর্ণ কাজটি সারলেন তারা। কিন্তু তাদের সামনের পোডিয়ামটা একটু উঁচু হয়ে গিয়েছিল। সেখানেই দুজন বক্তব্য রাখবেন। তখন সঞ্চালক এমন এক কথা বললেন, দুই প্রধানমন্ত্রীর হাসি শুরু হলো। সে হাসি কী আর থামে।

সঞ্চালক ভুল কিছু বলে ফেললেন। তিনি দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নেমে আসার অনুরোধ করলেন। কিন্তু ভুল ইংরেজি প্রয়োগ করলেন। বললেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু নাও প্লিজ স্টেপ ডাউন’। নেমে আসার কথা বলতে গিয়ে তিনি দুজনকে পদত্যাগের অনুরোধ করলেন।

সামান্য সময় গেল, হেসে ফেললেন নরেন্দ্র মোদি। হো হো হাসিতে ফেটে পড়লেন তিনি। তার হাসিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা প্রায় এক মিনিট ধরে হেসেই চললেন দুজন। এই হাসিতে যোগ দিলেন চারপাশের অনেকে। এক বন্ধুসুলভ শান্তি ছড়িয়ে পড়ল চারদিকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই