সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেম নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন ম্যারাডোনা!

news-image

স্পোর্টস ডেস্ক : এবার বেজায় চটেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। কোনামি নামক একটি ভিডিও গেম ডেভলপার কম্পানি তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করাটাই হলো তার রাগের কারণ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক! কোনামি অবশ্য সাবেক বার্সা তারকার এই অভিযোগ মানতে মোটেও রাজি নয়।

প্রতিষ্ঠানটির দাবি, সব নিয়ম কানুন মেনেই ম্যারাডোনার ছবি ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে আগামী ৩ বছর পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তাদের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি এই সময়ের মধ্যে বার্সা খেলোয়াড়দের ছবি ব্যবহার করতে পারবে।

কিন্তু ম্যারাডোনা বলেছেন, “কোনামি এখন বলে বেড়াচ্ছে যে বার্সেলোনা তাদের আমার ছবি ব্যবহার করার অধিকার দিয়েছে। কিন্তু বার্সেলোনা আর্জেন্টিনা জাতীয় দলের ওপর কীভাবে প্রভাব খাটাতে পারে? কোনামি এটা কোনোভাবেই করতে পারে না। ”

কোনামির জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও হুমকি দিয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের নায়ক, “আমার এখন ৫৬ বছর বয়স। তারা আর আমার সঙ্গে প্রতারণা করতে পারবে না। কোনামিকে বলছি, তোমরা মিলিয়ন ডলারের মামলা খেতে যাচ্ছ। আর মামলা জিতে পাওয়া সব অর্থই আমি দান করে দেব। “

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই