,

মালালাকে ‘অনারারি’ কানাডিয়ান নাগরিকত্ব প্রদান ট্রুডোর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালালা ইউসুফজাইকে ‘অনারারি’ বা সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান করছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে উচ্চারিত হতে যাচ্ছে মালালার নাম। সেই সঙ্গে ষষ্ঠতম সদস্য হিসেবে দেশটির এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন পাকিস্তানে নারী শিক্ষা নিয়ে কাজ করা এই ১৯ বছরের কিশোরী।

দেশটিতে মালালার সফরের প্রাক্কালে ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। এছাড়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি মালালা ইউসুফজাই এর আসন্ন কানাডা সফরকে সামনে রেখে বলছি, জীবনের হুমকীদাতাদের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া ও নারী শিক্ষার প্রচারণায় তিনি সমগ্র বিশ্বের অগুনিত মানুষকে যেভাবে অনুপ্রাণিত করছেন, তার এই গল্প সংকল্প ও মর্যাদার প্রতীক এবং কানাডা খুবই গর্বিত তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরে।’

কানাডার পার্লামেন্টে সর্ব কনিষ্ঠতম সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে যোগ দিতে এবং ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে আমি মুখিয়ে আছি বলেও অনুভূতি ব্যক্ত করেন ট্রুডো।

তবে ২০১৪ সালেই মালালাকে নাগরিকত্ব প্রদানের ঘোষণা করেছিলো কানাডা যখন তিনি ১৬ বছরের এক কিশোরী ছিলেন। কিন্তু আসন্ন কানাডা সফরে তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে। সফরকালে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সেদেশের পরিবেশবান্ধব উন্নয়ন ও নাগরিক বিকাশ প্রসঙ্গে আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। হারপারস বাজার.কম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে