সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়পত্র পেলেন মোস্তাফিজ, আইপিএল খেলতে যাবেন ১১ এপ্রিল!

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছাড়পত্র পেয়ে ১১ এপ্রিল আইপিএল খেলতে ঢাকা ছাড়বেন কাটার মাস্টার! বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে।

শ্রীলঙ্কা সফর শেষ করে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে গেছেন ভারতে। আর মোস্তাফিজ দেশে ফিরেছেন। কাটার মাস্টার অপেক্ষায় ছিলেন বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার। সেটা পেয়ে গেছেন ২১ বছর বয়সী এই পেসার!

আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। মোস্তাফিজকে ছাড়াই ওই ম্যাচে ৩৫ রানের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ এপ্রিল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে তারা।

এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে সুনাম কুড়িয়েছেন।

১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। আর তাতেই প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ। গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে রেখে দিয়েছে হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই