সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নামে দিল্লির পার্ক স্ট্রিটের নামকরণ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজধানী নয়াদিল্লির পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে ভারতে আসার যাওয়ার একদিন আগে নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বিষয়টি অনুমোদন করেছে।

নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এনডিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এনডিএমসির কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসির ভাইস চেয়ারম্যান করণ সিংহ তানোয়ার বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।”

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে গেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই