বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা’

news-image

টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ে বড় প্রতিবেদন করেছে কলকাতার জনপ্রিয় দৈনিক পত্রিকা আনন্দবাজার। পুরো ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফির সাফল্য-দলের প্রতি তার ভালোবাসা ছাড়াও ব্যক্তি ম্যাশের গুণাগুণ তুলে ধরে একটি প্রশংসনীয় প্রতিবেদন ছাপিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। ‘বিদায় ক্যাপ্টেন’ নামে করা প্রতিবেদনটি তুলে ধরা হলো:

দুই পায়ে মোট আটবার অস্ত্রোপচার। পা বাঁচাতে যখন মাশরাফিকে না খেলার পরামর্শ দেয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, “পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না?”

দৃঢ়চেতা মনোভাব, ব্যক্তিত্ব আর সহজাত ক্রিকেটীয় মেধার সঙ্গে দারুণ নেতৃত্বগুণ অন্য আরো ১০ জন ক্রিকেটার থেকে আলাদা করে চিনিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। তিনিই দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছাশক্তি আর দেশের প্রতি প্রচুর ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব।
ম্যাচ জিতিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতে, মাশরাফি তখন হাঁটুর ব্যাথায় কাতরান ড্রেসিংরুমে। ক্রিকেটে তার মতো ইনজুরি জয় করা খেলোয়াড় আর একজন আছেন বলে ইতিহাস সাক্ষী দেয় না। বাংলাদেশের ক্রিকেটে তিনি তাই ধ্রুবতারা!

প্রিয় ম্যাশ দেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন, তা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে চোখ রাখলে সহজেই বোঝা যায়। বিদায়েও তাই খেলোয়াড় মাশরাফির বাইরে তাই মানুষ মাশরাফিকে নিয়েই জয়গান। টি টোয়েন্টিতে অবসরের ঘোষণাতেই ব্যথিত বাংলার কোটি জনতা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবার প্রিয় ম্যাশ বা ‘পাগলা’র আবির্ভাব অনেক কারণেই গুরুত্বপূর্ণ। যখন বাংলাদেশ ক্রিকেট দলে প্রয়োজন ছিল একজন বোলারের, ঠিক সেই সময়ে প্রতিভা আর পরিশ্রমের মিশ্রনে একটু ভিন্ন ধাতুতে গড়া এই তরুণের খোঁজ পেল বাংলাদেশের ক্রিকেট। আক্রমণাত্মক, গতিময় বোলিং দিয়ে প্রথমে নজর কেড়েছিলেন সবার। কালে পরিণত হয়ে তিনি এখন বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। সফলতম অধিনায়ক তো বটেই। একটু একটু করে বেড়ে ওঠা আজকের মাশরাফির। ধারাবাহিকভাবে জয় করেছে হাজারও ক্রিকেটপ্রেমীর মন। শুধু খেলা দিয়ে নয়, বিনয় আর লড়াকু মনোভাবের সঙ্গে সহজাত নেতৃত্বের গুণ তাকে আর দশটা ক্রিকেটার থেকে আলাদা করে রেখেছে।

ইনজুরিতে পড়ে পায়ে অপারেশনের এখন আর কোনো জায়গা বাকি নেই! তবুও তিনি বারবার মাঠে ফিরেছেন ক্রিকেটকে ভালোবেসে। জীবন বাজি রেখে, দেশকে ভালোবেসে খেলে গেছেন দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য। ক্রিকেটে যতটা লড়াকু, ব্যক্তি হিসেবে ততটাই বিনয়ী মাশরাফি। আর এই বিনয়ে বশ বাংলাদেশের কোটি মানুষ। সহজাত বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তো আছেই; সঙ্গে ভালোবাসা ও উদারতার এক উদাহরণও তিনি।

এই তো কদিন আগে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়া এক ভক্তকে যেভাবে বুকে টেনে নিলেন, তা হৃদয় ছুঁয়ে গেছে হাজারও ক্রিকেটপ্রেমীর। পরে তো আবার নিরাপত্তাকর্মীদের হাত থেকে তাকে রক্ষায় ব্যস্ত হয়ে গেলেন নিজেই।

আবার বাংলার আবেগী ক্রিকেট দর্শক যখন ক্রিকেটারদের ‘মুক্তিযোদ্ধা’ উপাধি দিতে ফেসবুকে ইভেন্ট খোলেন তখন সেখানে গিয়েও প্রতিবাদ জানিয়ে মাশরাফি বলেন, “ক্রিকেটারদের সঙ্গে মুক্তিযোদ্ধা টানলেই খুব খারাপ লাগে। আগেও অসংখ্যবার বলেছি, আমার কাছে মুক্তিযুদ্ধ সব কিছুর আগে। মুক্তিযোদ্ধাদের স্থান সব কিছুর ওপরে। সামান্য ক্রিকেট খেলা নিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা বাতুলতা ছাড়া আর কিছু নয়। ”

দলের কাছে কোনোদিন তিনি নামকাওয়াস্তে অধিনায়ক ছিলেন না। ছিলেন সবার প্রিয় ‘মাশরাফি ভাই’। দলটাকে সাজিয়ে রেখেছেন তিনি নিজের ঘরের মতো! নেই কোনো ভেদাভেদ, নেই কোনো কোন্দল। কারো বিয়ে, কিংবা কারো কোনো কাজে এগিয়ে যেতেন বড় ভাইয়ের মতোই। এতো ইনজুরির ঝাপ্টা পেরিয়ে মাশরাফিকে তো যেতেই হতো একদিন। কিন্তু এত তাড়াতাড়ি এই বিদায় মানতে পারছেন না অনেক অনুরাগীই। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ৬ এপ্রিল, বৃহস্পতিবার দিনটা তাই কালো অক্ষরে লেখা থাকবে প্রিয় ক্যাপ্টেনের টি টোয়েন্টি থেকে বিদায়ের দিন হিসেবেই।

বাংলাদেশের হয়ে ৫৪টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে ৩৭৭ রানের পাশাপাশি বল হাতে ৪২ উইকেটে শিকার করেছেন মাশরাফি। বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্বও দিয়েছেন তিনি। তাই ম্যাশের হাত ধরেই সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলকে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০টি জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফি। এছাড়া ১৭টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচও ছিলো ম্যাশের অধিনায়কত্বের পরিসংখ্যানে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ