,

সিরিয়ায় মার্কিন হামলা: পুতিনের তীব্র প্রতিক্রিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এসব কথা জানান। পুতিন এ হামলাকে সার্বভৌম দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখছেন বলেও জানান তিনি। পুতিনের ধারণা, মিথ্যা অজুহাতে ও ইরাকের মসুলে মার্কিন হামলায় নিরীহ বেসামরিক হতাহতের ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টায় এ হামলা চালানো হয়েছে।

পেশকভ আরো বলেন, সিরিয়ার কাছে কোনো রাসায়নিক অস্ত্র আছে বলে রাশিয়া মনে করে না। এছাড়া, মার্কিন হামলার মধ্য দিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও ধারণা করছে মস্কো।

মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি শহরে রাসায়নিক হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। জাতিসংঘ জানায়, ওই হামলায় নিহতদের মধ্যে অন্তত ২৭টি শিশু রয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ তোলা হলেও, তা নাকচ করে আসছে দামেস্ক।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নেভি ডেসট্রয়ার থেকে সিরিয়ার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫৯টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। সিরিয়ায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব সভ্য দেশকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। অন্যদিকে আসাদ সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে