বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা থেকে সরাসরি কেকেআরে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সঙ্গে তিনটি সিরিজেই ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। মাশরাফি-মুশফিকরা শুক্রবার ঢাকায় ফিরেছেন। সাকিব আল হাসান দেশে ফেরেননি। আইপিএল খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সরাসরি চলে গেছেন ভারতে। যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার সজিব।
আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই দুবারই ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। শাহরুখ খানের মালিকানাধীন দলটির হয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত মৌসুমেও কেকেআরের হয়ে ভালো করেছেন সাকিব। সেজন্যই তো বাংলাদেশি এই তারকাকে রেখে দিয়েছে নাইটসরা।
সাকিবের দল কেকেআর নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে কলকাতা। আজ হয়তো নাও খেলতে পারেন সাকিব।
কেকেআরের দ্বিতীয় ম্যাচ ৯ এপ্রিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গৌতম গম্ভীরের দল। ওই ম্যাচে খেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা সাকিব।

এ জাতীয় আরও খবর

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল