বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি উত্তর কোরিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোরীয় উপদ্বীপে চলমান ত্রিদেশীয় সামরিক মহড়া থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালানো হলে আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। মস্কোয় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং-জুন বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী এরইমধ্যে বলে দিয়েছে, চলমান মহড়া থেকে যদি আমেরিকা সামান্যতম উস্কানিও দেয় তাহলে আমরা নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি। আমেরিকার পক্ষ থেকে যে কোনো ধরণের চ্যালেঞ্জের মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে।’

আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গত সোমবার থেকে কোরীয় উপদ্বীপে ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ মহড়া চালানো হচ্ছে। কোরীয় উপদ্বীপে যে কোনো সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।

চীন সহযোগিতা না করলে উত্তর কোরিয়াকে আমেরিকা এককভাবে শায়েস্তা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর ওই সামরিক মহড়া শুরু হয়। এর আগে অবশ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ