,

তিস্তা চুক্তিতে সময় লাগবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। গঙ্গা চুক্তি করতে সময় লেগেছে। এ চুক্তি করতেও সময় লাগবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘কোনো দেশের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে অধিকার আদায় করা যায় না। আমরা মনে করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ন্যায্য অধিকার আদায় করতে হবে। তাদের সঙ্গে যুদ্ধ করে অধিকার আদায় করা যাবে না।’

আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় সড়ক বিভাগের একটি পরিদর্শন বাংলো উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অমীমাংসিত সব সমস্যার সমাধান হবে।

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিএনপি সৃষ্টি করেছে। এখন তাদের স্বার্থে লেগেছে, তাই তারা নিজের সন্তানকে জবাই করতে চাইছে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিছ, লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে