,

তিস্তা ছাড়া অন্য কোনও চুক্তি নয় : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি ছাড়া অন্য কোনও চুক্তি বা সমঝোতা স্মারক বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির সামনে তিনি একথা বলেন।

দলীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই বিএনপি হাইপ্রোফাইল সংবাদ সম্মেলন করে বলেছে, ‘দলটি প্রতিরক্ষা চুক্তি বা সামরিক সমঝোতা চুক্তি চায় না।’

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা তিস্তা।’

ভারতকে প্রতিবেশী উল্লেখ করে ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, বাণিজ্যিক ঘাটতিসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেক সমস্যাই আছে। সেসব সমস্যা সমাধান না হয়ে শুধু সামরিক চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জনগণ মানবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে