সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের গন্তব্য ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আসেননি কেবল সাকিব আল হাসান। আইপিএলের দশম আসরে যোগ দিতে লঙ্কান বিমানবন্দর থেকে ভারতে উড়াল দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দুর্দান্ত ফর্ম নিয়েই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিচ্ছেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের (৬ এপ্রিল) ম্যাচটিতে ব্যাটে-বলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। হন ম্যাচসেরা। ব্যাট হাতে ৩১ বলে ৩৮ ও বোলিংয়ে তিনটি উইকেট দখল করেন। দুই ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে টিম বাংলাদেশ।

অন্যদিকে, নিজেকে বারবার প্রমাণ করে কেকেআরের অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাকিব। দু’বারের চ্যাম্পিয়নদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। সবশেষ তারা ২০১৪ আসরে (২০১২ সালে প্রথম) দ্বিতীয়বারের মতো আইপিএলের ট্রফি উঁচিয়ে ধরে।

উল্লেখ্য, শুক্রবার (৭ এপ্রিল) রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ স্বাগতিক গুজরাট লায়ন্স। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি