,

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পুতিনের সাবেক স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট প্রভাব রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনই যার বড় প্রমাণ। নির্বাচনী প্রচারে ট্রাম্প বনাম হিলারি যত না হয়েছে, তার চেয়ে পুটিন বনাম ডেমোক্র‌্যাটস রবই বেশি করে কানে এসেছে।

নিজের দুই মেয়েকে সব সময় লোকচক্ষুর নজরে রেখেছেন পুতিন। এমনকী সাবেক স্ত্রী ল্যুদমিলা পাভলিচেনকোকে কোনও আশ্রমে রেখে এসেছেন বলে গত কয়েক বছর ধরে গুজব উঠছিল। তবে এ সব একেবারেই ভিত্তিহীন কথা। সাবেক স্ত্রীর ওপর কোনওরকম জোরই নাকি খাটাতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে, নিজের থেকে বয়সে দু’‌দশক ছোট ফরাসি নাগরিক আর্থার ওসেরেতনির সঙ্গে ঘর বেঁধেছেন ৫৯ বছরের ল্যুদমিলা। সম্প্রতি এই খবর সামনে এসেছে। গত বছরই বিয়ে হয়েছে তাদের। আর্থার একটি অলাভজনক সংস্থার মালিক। দু’‌জনে মিলে ফ্রান্সের বিয়ারিতজে একটি বিলাসবহুল বাড়িও কিনেছেন।

১৯৮৩ সালে ভ্লাদিমির পুটিনের সঙ্গে পূর্ব জার্মানিতে বিয়ে হয় ল্যুদমিলার। প্রায় তিন দশক এক সঙ্গে থাকার পর ২০১৪ সালে বিচ্ছেদ ঘোষণা করেন দু’‌জনে। তাদের দুই মেয়ে রয়েছে। প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর গোপনীয়তা অবলম্বন করেছে ক্রেমলিন। বিচ্ছেদের পরে ল্যুদমিলা কোথায় ছিলেন তা কাউকে জানানো হয়নি। ‌‌‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে