সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে ফেরাতে মিরপুরে মিছিল

news-image

অনলাইন প্রতিবেদক : টি-টোয়েন্টি ফরমেটে মাশরাফির অবসরের ঘোষণা মেনে নিতে পারছে না সমর্থকরা। আর তাই অবসর ভেঙে মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ফিরে আসার আবেদন ভক্তদের। এ দাবিতে শুক্রবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করেন মাশরাফি সমর্থকরা।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ‘মাশরাফি ভাইয়ের অবসর মানি না, মানব না!, ‘COME BACK’- এসব নানা ব্যানার নিয়ে মিছিল শুরু করে সমর্থকরা। এসময় তারা টাইগার কোচ হাথুরুসিংহের পদত্যাগ দাবি করেন।

তরুণদের জায়গা করে দেওয়ার কথা উল্লেখ করে প্রথম টি-টোয়েন্টির আগে অবসরের ঘোষণা দেন মাশরাফি। এরপরই গুঞ্জন ওঠে- বিসিবির চাপেই অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গরম হয়ে ওঠে। এরপর ফেসবুকে ইভেন্ট খুলে মাশরাফির অবসরের প্রতিবাদে আজ বিসিবি অফিসের সামনে কর্মসূচিও ঘোষণা করা হয়। আর সেই আহ্বানে সাড়া দিয়ে সকালেই হাজির হন ক্রিকেট অনুরাগীরা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে হটাৎ করেই এ ফরমেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক মাশরাফি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি