বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের দরজায় আটকাল নারীর মাথা, দেখল লাখ মানুষ (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি পাতাল রেলস্টেশন। হঠাৎ দেখা গেল, ট্রেনের দরজায় মাথা আটকে গেছে এক নারীর। আটকা পড়া মাথা নিয়ে বেশ অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু সাহায্যে এগিয়ে এলো না কেউ।

পুরো ঘটনাটি ভিডিও করেন অন্য একটি ট্রেনের এক যাত্রী। তারপর ভিডিওটি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে। ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১২ লাখের বেশি বার দেখা হয়।

ভিডিওটিতে দেখা যায়, ট্রেনের দরজায় আটকে আছে ওই নারীর মাথা। তাঁর হাতের ব্যাগটিও আটকে আছে দরজায়। ট্রেনের ভেতরে শরীর ও বাইরে মাথা থাকা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় অনেকেই তাঁর পাশ দিয়ে হেঁটে যায়। তাঁদের মধ্যে ছিলের প্রশাসনের এক ইউনিফর্মধারী নারী কর্মীও। কিন্তু আটকে থাকা ওই নারীর দিকে কেউ ভ্রূক্ষেপও করেননি।

আটকে থাকা ওই নারী বেশ অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। অবাক করার বিষয় হলো, সাহায্যের জন্য তিনি ডাকেননি কাউকে। তবে তাঁর পেছনে থাকা এর ব্যক্তি বারবার সাহায্যের আবেদন করছিলেন।

ভিডিও ধারণকারী ওই ব্যক্তি ইনস্টাগ্রামে লেখেন, ‘ওই নারীকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি, বিষয়টা লজ্জাজনক।’

ওই ব্যক্তির পোস্টের জবাবে একজন লেখেন, ক্যামেরার পেছনেও তো একজন মানুষ ছিল, যে পুরো ঘটনাটা ভিডিও করেছে। তিনি কেন ওই নারীকে সাহায্য করলেন না?

এ জাতীয় আরও খবর