সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে বেলি ড্যান্স, বিপদে বিশ্ববিদ্যালয় শিক্ষক

news-image

নিউজ ডেস্ক : মিশরের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেসবুকে নিজের বেলি ড্যান্সের ভিডিও প্রকাশ করার পর তার চাকরি নিয়ে টানাটানি পড়েছে। সুয়েজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোনা প্রিন্স যে ভিডিওটি আপলোড করেছিলেন সেটি ভাইরাল হয়েছে এবং বহু মানুষ সেটি শেয়ার করেছেন। এরপরই তার বিরুদ্ধে শুরু হয়েছে প্রবল সমালোচনা। স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার পক্ষ সমর্থন করে কিছু বক্তব্য এলেও সমালোচকরা বলছেন, মিজ প্রিন্স বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপযুক্ত আচরণ করেননি।

সুয়েজ বিশ্ববিদ্যালয়ের একজন ডিন বলেছেন, মোনা প্রিন্স মিশরের সংস্কৃতি ও ঐতিহ্য-বিরোধী কাজ করেছেন। এই ভিডিও প্রকাশের পাশাপাশি নিয়মানুবর্তিতা, ক্লাসে উপস্থিতি এবং তার ছাত্রদের পরীক্ষার ফলাফল ইত্যাদি নিয়েও মোনা প্রিন্সের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মোনা প্রিন্স বলেন, তার ছাত্ররা পরীক্ষায় আসলে কেমন করে তার জন্য তাদরে খাতা দেখলেই হয়। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, আমি কখনই হাসি, গান, নাচ আর আমার লেখালেখি থামাবো না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি