বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কান শিবিরে সাকিব-মোস্তাফিজ-রিয়াদের হানা

news-image

 

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে যান ৪ রান করা কুসল পেরেরা। এরপর সাকিবের দ্বিতীয় ওভারে অর্থ্যাৎ ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন দিলশান মুনাবিরা। তিনিও মাত্র ৪ রান করে মাহমুদউল্লাহর তালুবন্দি হন।

এরপর রিয়াদের বলে আউট হয়ে যান অধিনায়ক উপুল থারাঙ্গা। তিনি ২৩ রান করে মাহমুদউল্লাহর তালুবন্দি হন। শ্রীলঙ্কার চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটান মোস্তাফিজ। তিনি আসেলা গুনারত্নে ও মিলিন্দা সিরিবর্ধানে শুন্য রানে সাজঘরে ফেরান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার তিন বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪০ রান।

এর আগে বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব।

আউট হয়েছেন- ইমরুল কায়েস (৩৬), সৌম্য সরকার (৩৪) ,সাব্বির রহমান (১৯), সাকিব আল হাসান ৩৮ রান,মোসাদ্দেক হোসেন সৈকত ১৭, মুশফিকুর রহিম ১৫, মাশরাফি বিন মুর্তজা (০), মেহেদি হাসান মিরাজ (০), মোহাম্মদ সাইফউদ্দিন (৬)। এদিন দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা।

কোমরের সমস্যায় এই ম্যাচে তামিম ইকবালকে নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাঁহাতি এই ওপেনারকে ছাড়াই নামলো বাংলাদেশ।

এ ম্যাচে তামিমের জায়গায় খেলছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। আগের দিনে বাজে বোলিং করা তাসকিন আহমেদও নেই এই ম্যাচে। তার জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের।

প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। গত ৪ এপ্রিল প্রথম ম্যাচের বল মাঠে গড়ানোর আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তিনি। একদিকে সিরিজে সমতায় ফেরা অন্যদিকে প্রিয় অধিনায়ককে দারুণ বিদায় জানাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধানে, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ