সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী ১০ মৃত্যুর ১টি ঘটছে ধূমপানে

news-image
বিশ্বে প্রতি দশ জনের মধ্যে অন্তত একজন মারা যাচ্ছেন ধূমপান করার কারণে। তাছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়াতে প্রায় অর্ধেক মানুষ ধূমপানের কুফলে মারা যাচ্ছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে।
তাছাড়া কয়েক দশক থেকে তামাক নিয়ন্ত্রণনীতি চালু হলেও ধূমপায়ীদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেও সতর্ক করেছেন এতে সংশ্লিষ্ট গবেষকরা। উন্নয়নশীল দেশগুলোতে গড়ে ওঠা নতুন বাজারকে টার্গেট করছে তামাক কোম্পানিগুলো, এর কারণে এসব অঞ্চলের মৃত্যুহার আগের তুলনায় অনেক বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তারা।
‘দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ শিরোনামের এই গবেষণা প্রতিবেদনটি আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে।
গবেষক ডক্টর এমানুয়েলা গাকিডো বলেন, স্বাস্থ্যের উপর তামাকের ঝুঁকি নিয়ে অর্ধ্বশতাব্দী আগে থেকেই মানুষের ধারণা থাকলেও, এখনো প্রতি চারজন পুরুষের একজন প্রতিদিন ধূমপান করেন। এছাড়া অকাল মৃত্যু ও পঙ্গুত্বের জন্য ধূমপান দ্বিতীয় বৃহত্তম কারণ বলেও সতর্ক করেন তিনি।
এই গবেষণা প্রতিবেদনটি ১৯৫টি দেশ ও অঞ্চলের ১৯৯০-২০১৫ সাল পর্যন্ত ধূমপানের অভ্যাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গবেষণার ফলাফলে দেখা যায়, ২০১৫ সালে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন ধূমপান করেছেন। প্রতি চার জন পুরুষের একজন এবং বিশ জনের মধ্যে একজন নারী। ১৯৯০ সালের তুলনায় ধূমপায়ীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭০ মিলিয়ন। তামাকজনিত মৃত্যুর সংখ্যা ২০১৫ সালে ছিল ৬৪ লাখ। যা ১৯৯০ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত ২৫ বছরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ধূমপান কমিয়ে আনার ক্ষেত্রে অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলেও এতে জানানো হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি