সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের বন্ধু মনে করে ভারতের ৩৩ শতাংশ হিন্দু : জরিপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৩৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন। আর ৭৪ শতাংশ মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় রয়েছে হিন্দুরা।

ভারতের কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস (সিএসডিএস)-এর জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপে দেখা গেছে, ধর্ম বা সম্প্রদায়ের লাভ-ক্ষতি বিচার করেই ভারতের প্রায় সমস্ত নাগরিক নিজের সম্প্রদায়ের মধ্যেই বন্ধু ঠিক করেন। তবে গুজরাট, হরিয়ানা, কর্নাটক ও উড়িষ্যার মতো রাজ্যগুলিতে মুসলিমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কারণ মুসলিমরা সেখানে নিজেদের আলাদা রাখতেই পছন্দ করেন।

দেশটির ৯১ শতাংশ হিন্দুর ঘনিষ্ঠ বন্ধুই তার নিজের সম্প্রদায়েরই সদস্য। মাত্র ৩৩ শতাংশ হিন্দু মুসলিমদেরকে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন।

এদিকে, ৭৪ শতাংশ মুসলিমের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হিন্দুরা রয়েছেন। তবে ৯৫ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের মানুষকেই ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচনা করে থাকে।

জরিপে আরও দেখা গেছে, ভারতের মাত্র ১৩ শতাংশ হিন্দু মুসলিমদের ভারতপ্রেমী বলে মনে করেন। ২০ শতাংশ হিন্দু মনে করেন দেশপ্রেমের দিক থেকে মুসলিমদের থেকে এগিয়ে খ্রিস্টানরা। শিখদের ভারতপ্রেমী মনে করেন ৪৭ শতাংশ হিন্দু। ৭৭ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের সদস্যদেরই বেশি দেশভক্ত বলে মনে করে থাকে। আর ৬৬ শতাংশ শিখ মনে করেন, হিন্দুদের মধ্যেই দেশপ্রেম বেশি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি