,

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ১৩ এপ্রিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। এখন চলছে অন্য আসামিদের পক্ষে ফের সাক্ষ্য নেওয়া (রি-কল) সাক্ষী প্রাইম ব্যাংক কর্মকর্তা ওমর কবিরকে আসামিপক্ষের জেরা। রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল ইসলাম মোল্লার অস্থায়ী আদালতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বিচারিক কার্যক্রম।

আজ বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির হননি। তার আদালতে যাওয়ার রাস্তা সরকারের নির্দেশে বন্ধ থাকার কারণ দেখিয়ে তার আইনজীবীরা ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পেছাতে সময়ের আবেদন জানান। আদালত তা পিছিয়ে ১৩ এপ্রিল পুনর্নির্ধারণের পর শুরু হয়েছে সাক্ষী ওমর কবিরকে আসামিপক্ষের জেরা। গত ৩০ মার্চও খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ০৬ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছিলেন আদালত। খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিলেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী।

২০০৮ সালের ০৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন একই স্থানে স্থাপিত ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে