সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে ক্ষেপেছে চীন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে ক্ষেপেছে চীন। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার অরুণাচল প্রদেশ সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মধ্যে ক্ষোভ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে চীনা সরকার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘আমরা চাই চীনের স্বার্থ ক্ষুণ্ণ হয় দালাইলামাকে ব্যবহার করে এমন কিছু না করুক ভারত। চীন ও ভারতের মধ্যে স্পর্শকাতর ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ুক, আমরা চাই এমন কিছু না করুক ভারতীয় পক্ষ।’

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

২০০৮ সালের এপ্রিল মাসের পর এই প্রথম চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল। ওই বছর বেইজিং অলিম্পিক মশালের বিরোধিতা করে দিল্লিতে চীনা দূতাবাসের দেয়াল ভেঙেছিলেন তিব্বতীয়রা। এর প্রতিবাদ জানাতে তখন চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে ডেকে পাঠায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। চীন দাবি করে, এ প্রদেশ তাদের অংশ। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত দাবি করে, এটি তাদের সার্বভৌম অঞ্চল। এ বিরোধপূর্ণ অঞ্চলের তাওয়াংয়ে চীনের চোখের বালি দালাইলামাকে সফর করতে দেওয়ার অনুমতি দেওয়ায় ভারতে দুইবার হুঁশিয়ার করেছে চীন। কিন্তু ভারত তাতে কর্ণপাত না করায় এবার রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভ করতে যাচ্ছে চীনা সরকার।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই