বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার না পেলে স্বামী-সন্তানসহ আত্মহত্যার হুমকি ধর্ষিতা নারীর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যৌন নিপীড়ণকারী প্রভাবশালী ব্যক্তিকে বিচারের আওতায় আনা না হলে স্বামী-সন্তানসহ ধর্ষণপীড়িত এক নারী আত্মঘাতি হবেন বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মুজাফফরাবাদ। ধর্ষণপীড়িত ওই নারী সংবাদ সম্মেলনে আবেগঘন আর অসহায়ত্বে ভরা গলায় এই হুমকি দিয়েছেন। তিনি বুধবারের ওই সংবাদ সম্মেলনে বলেন, আমরা শুধু ন্যায় বিচার ছাড়া আর কিছু চাই না।

২৫ বছর বয়সী ওই নারী বলেন, যদি আমরা বিচার না পাই তবে প্রধানমন্ত্রীর অফিসের সামনে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করবো। গত শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজা নাইয়ার নাজিম নামের এক প্রভাবশালী ব্যক্তি বাড়ি ফেরার পথে তাকে জোর করে জিপ গাড়িতে তুলে জঙ্গলের গভীরে নিয়ে যায়। সেখানে এক কুটিরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায় এই হুমকি দিয়ে যে ঘটনা প্রকাশ পেলে চরম পরিণতি ভোগ করতে হবে।

তার স্বামী ঘটনা জানার পর বিষয়টি ভুলে যেতে বলেন এই বিবেচনায় যে ধর্ষক রাজা নাইয়ার নাইম মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের গোত্রের সদস্য। বিপরীতে তারা হতদরিদ্র নগণ্য উপজাতি গোষ্ঠীর সদস্য। পরে মর্মবেদনায় ওই নারী বিষ গ্রহণ করে আত্মহত্যা করতে চেষ্টা করেন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ডাক্তার-নার্সদের কাছ থেকে বিষয়টি জানাজানি হয়। এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুখ্যমন্ত্রীর মুখপাত্র রাজা ওয়াসিম বলেছেন, অপরাধী রাজা নাইমকে বিচারের মুখোমুখি করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ