,

জাপান সাগরে ফের উ. কোরিয়ার মিসাইল নিক্ষেপ

news-image

জাপান সাগরে ফের একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির পর্বাঞ্চল সিনপো বন্দর থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বুধবার (৫ এপ্রিল) সকালে এ খবর জানা যায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মিসাইলটি নিক্ষেপের উৎসস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে পতিত হয়।

জাপান এটাকে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছে। দক্ষিণ কোরিয়া বলেছে, এটি উত্তর কোরিয়ার বাড়াবাড়ি। আর উত্তর কোরিয়া দাবি, তাদের এসব প‍ারমাণবিক অস্ত্র পরীক্ষা শান্তিপূর্ণ।

এমন সময় এ মিসাইল নিক্ষেপ করা হলো- যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায়।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র ও মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ফের উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক কথা বলেছে। এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে