,

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার ময়মনসিংহ যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার ময়মনসিংহ যাচ্ছেন। এদিন সকালে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে তার রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে যাত্রা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১০টা ৪৫ মিনিটে তিনি ময়মনসিংহ সার্কিট হাউজে উপস্থিত হবেন। এরপর ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন আসাদুজ্জামান খাঁন কামাল।

ময়মনসিংহে ঝটিকা কর্মসূচি শেষে মন্ত্রী রওনা হবেন নেত্রকোণার উদ্দেশ্যে। সেখানে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ফটো গ্যালারির উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে