সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় গ্যাসে নিহত ১০০, বসছে জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিদ্রোহী অধ্যুষিত সিরিয়ার উত্তর-পশ্চিম প্রদেশ ইদলিবে রাসায়নিক গ্যাসে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৪০০ মানুষ। ঘটনাস্থলে থাকা পর্যবেক্ষক থেকে উদ্ধারকারী দল এমনকী চিকিত্‍‌সকরা পর্যন্ত সন্দেহ করছেন সিরিয়া সরকারকে।

তাদের দাবি, সিরিয়া সরকারই পরিকল্পিতভাবে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে মঙ্গলবার এই রাসায়নিক হামলা চালিয়েছে। কিন্তু, সিরীয় সেনা এই অভিযোগ খারিজ করে জানায়, তারা কোনো রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেনি।

ইদলিবের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়, ৫০ জনের বেশি মারা গিয়েছেন। ৩০০ জনেরও বেশি অসুস্থ। কিন্তু, ইউনিয়ন অফ মেডিকেল কেয়ার অর্গানাইজেশন দাবি করে, রাসায়নিক গ্যাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

ব্রিটিশ মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরির দাবি, সিরিয়া সরকারের জেট প্লেন থেকেই বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে রাসায়নিক হামলা হয়েছে। যাতে কমপক্ষে ৫৮ জন মারা গিয়েছেন।

ডিরেক্টর রাম আবদুল রহমান জানান, সিরীয় সরকারকে সন্দেহ করার মতো অনেকগুলো কারণ রয়েছে।

তার দাবি, এদিন সুখোই ২২-এর জেট বিমান থেকেই রাসায়নিক হামলা হয়েছে। সিরীয় সরকার এ ধরনের যুদ্ধবিমানই ব্যবহার করে। তবে, সিরিয়ার সেনার পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। দেশটির

সেনাবাহিনী জানিয়েছে, ইদলিবের খান শেইখৌন শহরে আমরা এদিন কোনো রাসায়নিক বা বিষাক্ত কিছু ব্যবহার করিনি। এর আগেও করিনি। এমনকী ভবিষ্যতেও করবো না।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানিয়েছে, তাদের বিমান থেকেও এ ধরনের কোনো হামলা হয়নি। সম্ভবত সিরিয়ার এই ঘটনা নিয়ে বুধবারই আলোচনায় বসতে চলেছে জাতিসংঘ।

ইদলিবের স্বাস্থ্য বিষয়ক প্রধান মৌনজের খলিল জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে খান শেইখৌন শহর লক্ষ করে গ্যাস হামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই