সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক ডাকাতি রুখলেন ২ নারী কর্মী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সাহসীকতার পরিচয় দিয়ে সশস্ত্র ব্যাংক লুট প্রতিহত করল ভারতের দুই নারী কর্মচারি। ব্যাংক লুট করতে আসা দুই সশস্ত্র ডাকাতের সঙ্গে জীবনবাজি রেখে লড়াই করেন তারা। অবশেষে দুই নারী তাদের পরাজিত করতে সক্ষম হন।

এনডিটিভির খবরে বলা হয়, হারিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

সাহসী দুই নারী ব্যাংক কর্মচারির নাম ভিমলা দেবি (৪৫) ও মিসেস পুনম (২৮)। তারা বাদশাপুরে ব্যাংকটির মানি-ট্রান্সফার শাখায় কর্মরত ছিলেন। হঠাৎ দ্বীপক ও মুহিত নামের দুই ডাকাত ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক লুট করার চেষ্টা করলে তারা তাদের পরাজিত করতে সক্ষম হন।

পুলিশ কমিশনার সন্দ্বীপ খিরওয়ার বলেছেন, সাহসীকতার জন্য ওই দুই নারীকে পুরস্কার ও সম্মান জানানো হবে।

ফুটেজে দেখা যায়, সোমবার বিকেলে দুই ডাকাত ব্যাংকে ঢুকেই ব্যাগ থেকে পিস্তল বের করেন। তারা ভিমলা ও পুনমকে বন্দুকের মুখে বাগে আনার চেষ্টা করেন। ঘটনার সময় মানি-ট্রান্সফার শাখায় বসা ছিলেন দুই নারী। এসময় তারা আত্মসমর্পণ করার পরিবর্তে ডাকাতদের কাছ থেকে পিস্তল কেড়ে নেন এবং সাহায্য চেয়ে সংকেত বাজিয়ে দেন। পরে লোকজন ছুঁটে এসে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট