,

তিস্তা চু‌ক্তি পরেও হতে পারে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চু‌ক্তি না হয়ে পরেও হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর কু‌ড়িলে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’

সেতুমন্ত্রী বলেন, ‘তিস্তা চু‌ক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হা‌সিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চু‌ক্তি করবেন না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সর্ম্পকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট কোনো চু‌ক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’

প‌রিদর্শনকালে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে এর নির্মাণ কাজ শেষ করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে