সিরিয়ার ইদলিবে ‘রাসায়নিক হামলা’, ১৮ জনের প্রাণহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে সন্দেভাজনদের রাসায়নিক হামলায় ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আরো কয়েক ডজন মানুষ মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে সমাজকর্মীরা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, দেশটির খান শেখোওয়ান অঞ্চলে সিরিয়ান বাহিনী বা রাশিয়ান জেট থেকে এই হামলা চালানো হয়, যাতে অনেক মানুষ শ্বাসরোধে আক্রান্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া দেশটির স্থানীয় বিরোধী কো-অর্ডিনেশন কমিটির নেটওয়ার্কে পোস্ট করা ছবিতে বলা হয়েছে, এদের সবাই রাসায়নিক হামলার শিকার হয়ে শ্বাসরোধে মারা গেছে। তবে সিরিয়ান সরকার বরাবরের মতোই রাসায়নিক হামলার সত্যতা নাকচ করে আসছে।

  • কিন্তু রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ নিয়ে কাজ করা জাতিসংঘ এবং কয়েকটি সংস্থার গত অক্টোবরে করা এক তদন্তে দেখা গেছে যে, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে অন্তত তিনবার রাসায়নিক অস্ত্র হিসেবে ‘ক্লোরিন’ ব্যবহার করেছিলো সিরিয়ান বাহিনী। তাছাড়া ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারাও বিষাক্ত ‘সালফার’ ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন