,

রাশিয়ায় হামলাকারী কিরগিজ তরুণ আকবরজান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের পাতালরেলে আত্মঘাতী হামলাকারী মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের তরুণ। তাঁর নাম আকবরজান দিজালিলোভ। কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে আত্মঘাতী হামলাকারী কিরগিজ নাগরিক আকবরজান দিজেলিলোভ। তাঁর জন্ম ১৯৯৫ সালে। তিনি সম্ভবত রুশ নাগরিকত্ব পেয়েছেন।’

এর আগে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, পাতালরেলে একটি ট্রেনের কামরায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বয়স কুড়ির কোঠায়। তিনি মধ্য এশীয়।

স্থানীয় সময় গতকাল সোমবারের ওই বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে সেন্ট পিটার্সবার্গের কর্তৃপক্ষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

তদন্তকারীরা ঘটনাটিকে সন্দেহজনক ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁরা তাঁদের এই সন্দেহের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি। তা ছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের ওপর রাশিয়া ব্যাপক হামলা চালাচ্ছে—অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পরপরই এ হামলার ঘটনা ঘটল।

রাশিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে, আইএসের হয়ে লড়তে ইরাক ও সিরিয়ায় গেছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর কমপক্ষে সাত হাজার ব্যক্তি। তাদের মধ্যে রুশ প্রায় তিন হাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে