,

উত্তর কোরিয়াকে একাই সোজা করবে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীন সহায়তা করুক আর না-ই করুক, যুক্তরাষ্ট্র এককভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির ‘সমাধান’ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘চীন যদি উত্তর কোরিয়ার বিষয়টির সমাধান না করে, তাহলে আমরাই তা করব। এটাই আমার শেষ কথা।’

এককভাবে এই কাজে সফলতা পাবেন বলে মনে করেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘পুরোপুরি’।

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। তাঁর নির্ধারিত সফরের আগে ট্রাম্পের কাছ থেকে ওই মন্তব্য এল।

বৃহস্পতি ও শুক্রবারের বৈঠকে দুই নেতা উত্তর কোরিয়া, দক্ষিণ চীন সাগরে বিরোধ, বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

শি চিনপিংয়ের সফরের আগে যুক্তরাজ্যের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব আছে। উত্তর কোরিয়ার বিষয়ে চীন যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে কি না, তা তারা ঠিক করবে। যদি সহায়তা করে, তাহলে তা চীনের জন্য খুবই ভালো হবে। আর সহায়তা না করলে তা কারও জন্য ভালো হবে না।

ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের বিরুদ্ধে চীন কড়া অবস্থান না নিলে যুক্তরাষ্ট্র এককভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তার বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে