,

ভারত-পাকিস্তানের মধ্যস্ততা করবে ইরান!

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক:কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। আর সেই সমস্যার মধ্যস্থতা করতে চায় ইরান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যেকোনো বিবাদ-সংঘাত, উত্তেজনায় শুধু ওদের বিকাশ ও উন্নয়নই হুমকির মুখে পড়বে না, পাশের দেশগুলির অর্থনীতিরও ক্ষতি হবে।
অনুরোধ পেলে তাঁরা দীর্ঘদিনের অমীমাংসিত কাশ্মীর প্রশ্নে পাকিস্তান ও ভারতের মধ্যে সালিশি করতে আগ্রহী বলে হোনারদুস্তকে উদ্ধৃত করে জানিয়েছে পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন। উপমহাদেশে শান্তি, স্থিতিশীলতা বহাল রাখতে ইরান সবরকম ভাবে সাহায্য করারও প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছে এই সংবাদপত্রটি।

পাকিস্তান-ইরান বাণিজ্যিক সম্পর্কে তিনি বলেন, দু’পক্ষের মধ্যে একটি অবাধ বাণিজ্য চুক্তি হয়েছে। শিগগিরই তার বাস্তবায়ন শুরু হবে, যাতে উভয় দিকেই লেনদেন বাড়বে। অন্যদিকে, ইরান সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামিক কোয়ালিশনে ঢুকতে চায় কিনা, প্রশ্ন করা হলে তিনি জানান, ইরান গভীরভাবে বিশ্বাস করে মুসলিম দুনিয়ার সামনে ওঠা সমস্যাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। ইতোমধ্যেই সেই জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইরান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে