,

ভারতে দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের উদ্বোধন

news-image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মধ্যে চেনানি ও নাশরি পর্যন্ত ৯ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক-সুড়ঙ্গ নির্মাণ করেছে ভারত।

চেনানি-নাশরি সুড়ক-সুড়ঙ্গটি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ছিলেন জম্মু ও কাশ্মীর রাজ্যের গভর্নর এন এন বোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছিল।
উদ্বোধন উপলক্ষে বোরা ও মেহবুবাকে নিয়ে সুড়ঙ্গে কিছু দূর হাঁটেন এবং জিপে চড়েন প্রধানমন্ত্রী মোদি। আড়াই হাজার কোটি রুপির বেশি ব্যয় করে পাঁচ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করা হয় এটি।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ভয়ংকর পাহাড়ি অংশের পরিবর্তে চেনানি-নাশরি সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে। পথ কমে যাবে ৩০ কিলোমিটার। নিরাপদ যাত্রায় জ্বালানিরও সাশ্রয় হবে। প্রতিদিন গড়ে ২৭ লাখ রুপির জ্বালানি সাশ্রয় হবে।
এই সড়ক-সুড়ঙ্গটি দুই ভাগে বিভক্ত। অক্সিজেনের অভাব যাতে না হয়, সেজন্য বিশেষভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। কোনো গাড়িতে ত্রুটি দেখা দিলে যাতে পার্কিং করা যায়, তারও ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে